
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের সখীপুরে অপহরণের এক সপ্তাহ পর অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে জেলার ঘাটাইল উপজেলা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় সোহেল রানা নামের এক অপহরণকারীকে আটক করে পুলিশ। সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহিন আলী এ তথ্যটি জানিয়েছেন।
পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হন ওই ছাত্রী। উপজেলার কুতুবপুর রওশন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর মা এ ঘটনায় বাদী হয়ে সখীপুর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলায় উপজেলার কুতুবপুর শাপলারপাড়া এলাকার ইন্নছ আলীর ছেলে সোহেল রানাসহ ৩ জনকে আসামি করা হয়।
ওসি এসএম তুহিন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অপহরণকারীর এক আত্মীয়র বাড়ি ঘাটাইল উপজেলা থেকে অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারী সোহেল রানাকে আটক করা হয়। পরে ওই ছাত্রীকে মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসাইলসংবাদ/একে




