
নিজস্ব প্রতিবেদক : জাতীয় অনলাইন নিউজ পোর্টাল জাগ্রতবাংলা’র প্রকাশক ও প্রধান সম্পাদক সুমন ঘোষের বাবা শিক্ষানুরাগী গৌর চন্দ্র ঘোষের পঞ্চম তম প্রয়াণ দিবস আজ। দিবসটি উপলক্ষে শুক্রবার (২৫ আগষ্ট) সন্ধ্যায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলী নিজ বাড়িতে প্রার্থনা, ধর্মীয় আলোচনা ও হরিসভা অনুষ্ঠিত হয়।

প্রয়াত গৌর চন্দ্র ঘোষ টাঙ্গাইল সদর উপজেলার বড়বাশালিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি নেই, তবু তার শিক্ষার আলো ছড়ানোর স্বাক্ষী হয়ে রয়েছেন তাঁর হাতে গড়া কয়েক সহস্র কৃতি শিক্ষার্থী। তাঁর শিক্ষাসেবার গুণে গুণান্বিত শিক্ষার্থীরা আজো স্মরণ করেন শ্রদ্ধাবনত হয়ে। শিক্ষকতার পেশার পূর্বে তিনি পুলিশে চাকুরীরত ছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন তিনি। ছিলেন আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। ২০১৭ সালের ২৫ আগষ্ট ৭৪ বছর বয়সে তিনি পরলোকগমন করেন। পরলোকগমনকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গৌর চন্দ্র ঘোষের আত্মার শান্তিকল্পে সকলের নিকট প্রার্থনা কামনা করেছেন তাঁর বড় ছেলে জাগ্রত বাংলা’র প্রকাশক ও প্রধান সম্পাদক সুমন ঘোষ ও ছোট ছেলে সুব্রত ঘোষ।
এদিকে, গৌর চন্দ্র ঘোষের আত্মার শান্তি কামনা করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা।
বাসাইলসংবাদ, ২৫ আগস্ট, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




