
নিউজ ডেস্ক : পেশাজীবি সমন্বয় পরিষদের আগামী দুই বছরের জন্য (২০২৩-২০২৫) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার সংগঠনের দপ্তর সম্পাদক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও পরিষদের সাবেক মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান খানকে। একই সঙ্গে মহাসচিব হয়েছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ভাইস প্রেসিডেন্ট (এসঅ্যান্ডডব্লিউ) ও ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন শীবলু পিইঞ্জকে।
নতুন কমিটিতে কোষাধ্যক্ষ করা হয়েছে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদলকে।
বাসাইলসংবাদ, ২৫ আগস্ট, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




