
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের বাশতৈল ইউনিয়নের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বাশতৈল পুলিশ ফাঁড়ির এসআই সেলিম হোসেন এতথ্যটি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এসআই সেলিম হোসেন জানান, ‘সখীপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস সড়কের তেলিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
বাসাইলসংবাদ/ ০৭ জানুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




