
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুরে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি ) সকাল ৭টার দিকে মধুপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রূপালী ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামের সাইদুর রহমানের স্ত্রী শারমীন বেগম (৩১), তার মেয়ে সোহাগী (৩) ও শেরপুরের শ্রীবরদী উপজেলার বাসিন্দা মিনান মিয়ার ছেলে রাসেল মিয়া (২০)।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বলেন, ‘মধুপুরগামী পিকআপভ্যানের সাথে জামালপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। নিহতদের লাশ থানায় আনা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাসাইলসংবাদ/ ০৭ জানুয়ারি, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




