
বাসাইলসংবাদ: বুধবার, ২৮ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর ॥ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু’র সাথে জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর শাখার সাংবাদিকদের শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন জাতীয় সাংবাদিক সংস্থার নিজ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
টানা পাঁচ বারের ইউপি চেয়ারম্যান ও পরবর্তীতে টানা তিন বারের উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সাংবাদিকদের জাতির দর্পণ উল্লেখ করে সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতা করার আহবান জানান। দোয়া চান যেন বাকি জীবন সততা ও নিষ্ঠার সাথে জনগণের সেবক হয়ে কাজ করে যেতে পারেন। সে সময় তিনি জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিকদের ভূয়সী প্রসংশাও করেন।
উক্ত মতবিনিময় সভায় জাতীয় সাংবাদিক সংস্থা মির্জাপুর শাখার সভাপতি মাজহারুল ইসলাম শিপলু (দৈনিক আমাদের অর্থনীতি), সাধারন সম্পাদক মো. জোবায়ের হোসেন (দৈনিক মানবজমিন), মিনহাজ উদ্দিন (দৈনিক ডেসটিনি), সানোয়ার হোসেন ( আনন্দ টিভি ও আমার সংবাদ), রাব্বি ইসলাম ( দৈনিক বিজনেস বাংলাদেশ), এমডি শামীম ( এশিয়ান বার্তা), মজনু মিয়া ( আমার বার্তা), রুবেল হোসেন (সাপ্তাহিক বারবেলা), কাইয়ুম মিয়া (দৈনিক মানবাধিকার), সাইফুল ইসলাম (কালের ¯্রােত), সদস্য নাজিম উদ্দিন, বশির আহমেদ ও জেলা যুবলীগ সদস্য মীর মঈন হোসেন রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/একেবি




