
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে ফলদা শেহাব উদ্দিন ডিগ্রী কলেজে সরকারি নির্দেশনা অমান্য করে জাতীয় পতাকা উত্তোলণ করায় লিখিত জবাবে ক্ষমা চেয়েছেন কলেজের অধ্যক্ষ শামছুল আলম। এরআগে সরকারি নির্দেশ অমান্য করায় তাকে শোকজ করে তার কাছে ব্যাখ্যা চায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

গত ১৪ মে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সরকারি তবে নির্দেশ পালন করেনি ফলদা শেহাব উদ্দিন ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ।
এঘটনায় উপজেলা শিক্ষা অফিস কলেজের অধ্যক্ষকে শোকজের পাশাপাশি সরকারি নির্দেশ অমান্য হওয়ার কারণ তিন কর্মদিবসের মধ্যে জানাতে বলে। শিক্ষা অফিসের কারণ দর্শানোর প্রেক্ষিতে কলেজের অধ্যক্ষ ঘটনাটির জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন ভুল হবে না মর্মে লিখিত জবাবে জানানো হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীনুর ইসলাম জানান, ঘোষিত রাষ্ট্রীয় শোক দিবসে পতাকা অর্ধনমিত না রাখা এবং যথাযথভাবে পালন না করার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর কলেজের অধ্যক্ষকে এই বিষয়ে লিখিত জবাব চাওয়া হয়। পরে তিনি লিখিতভাবে ওই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা চেয়ে ভবিষ্যতে এমন ভুল হবে মর্মে জানিয়েছে।
বাসাইলসংবাদ/ ০৩ জুন, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




