
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ধর্মীয় ভাবগম্বীর্যের মধ্য দিয়ে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩২ তম তিরোধান উৎসব পালন করা হয়েছে। শুক্রবার (৩ জুন) পৌর শহরের কালিপুর শ্রীশ্রী লোকনাথ মন্দিরে এ উৎসব পালন করা হয়। সকাল থেকেই নারী-পুরুষসহ সকল বয়সী সনাতন ধর্মাবলম্বীদের পদচারণায় মন্দির প্রাঙ্গন মুখরিত হয়। মন্দির কর্তৃপক্ষ জানায়, ‘সকালে বাল্যভোগ, ষোড়শ পূজা ও উপবাস ব্রত পালন করেন ভক্তবৃন্দ। এরপর রাজভোগ শেষে সকলকেই প্রসাদ বিতরণ করা হয়। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকলের সমন্বিত প্রচেষ্টায় তিরোধান উৎসব ভালো ভাবেই পালিত হয়েছে।’

সকাল থেকেই নারী পুরুষসহ সকল বয়সী মানুষ মোমবাতি, আগরবাতিসহ বিভিন্ন ধরনের প্রসাদ সামগ্রী নিয়ে লোকনাথ বাবার চরণে নিবেদন করেন।
সেতু সাহা বলেন, প্রতিবছরই এ দিনটির জন্য অপেক্ষা করি। উপবাস ব্রত পালন করে দেশ ও জাতির মঙ্গল কামনায় লোকনাথ বাবার কাছে প্রার্থনা করেছি।
কল্লোল পাল বলেন, তিরোধান উৎসবে পরিবারের সকলে মিলে মন্দিরে আসার পাশাপাশি নিজের বাড়িতেও লোকনাথ বাবার নিবেদনে ভোগের আয়োজন করেছি৷ সকল সম্প্রদায়ের মানুষের মঙ্গলের জন্য প্রার্থনা করেছি।
বাসাইলসংবাদ/ ০৩ জুন, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




