
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বেসরকারি গণপ্রন্থাগার পরিষদের জাতীয় নির্বাহী কমিটির প্রেসিডিয়াম সদস্য পদে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার লার্নমোর বাংলাদেশ গ্রন্থাগারের সভাপতি সজীবুর রহমান খান সজিব।

গত ১৮ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়াও ২০২২-২৪ দ্বিবার্ষিক মেয়াদকালে নির্বাচনে নিরষ্কুশভাবে সভাপতি হিসেবে বিজয়ী হয়েছেন পাঠাগার আন্দোলন বাংলাদেশ-এর ট্রাস্টি ও বাংলাদেশ পুলিশের সাবেক এআইজি মালিক খসরু পিপিএম ও মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন ফজলুর রহমান খান এমপি জনকল্যাণ পাঠাগার নেত্রকোনার সভাপতি ও জাতীয় সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী।
গত ২৪ জুলাই সংগঠনটির প্রধান নির্বাচন কমিশনার আমানুল্লাহ আমানের স্বাক্ষরে এই তথ্য প্রকাশ করা হয়। নির্বাচনে অংশ নেন কেন্দ্রীয় কমিটির সাবেক নেতৃবৃন্দ ও দেশের ৬০টি জেলার বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
বাসাইলসংবাদ/ ০৯ আগস্ট, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




