
বাসাইল সংবাদ: বৃহস্পতিবার, ০৪ জানুয়ারি, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল পশ্চিমপাড়া-ভাটপাড়া সড়কের বাসাইল পশ্চিমপাড়া এলাকায় কবরস্থানের নতুন রাস্তা তৈরির কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না। এসময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারী আমিনুল ইসলাম, বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ মিয়া, এডভোকেট ফাইজুর রহমান, হাজী মালিক মাজেদা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবু হানিফ মিয়া, মোঃ মমিনুল ইসলাম, বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




