
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার (১ মার্চ) তিনি নতুন কর্মস্থল বাসাইল থানায় যোগদান করেন। এরআগে তিনি পটুয়াখালী সদর ও বাউফল থানার ভাপরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত ছিলেন।

তিনি শেরপুর সদর উপজেলার বানিয়াপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন । ১৯৮৭ সালে স্থানীয় সুর্যদী-এ-আহমেদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৯ সালে শেরপুর সরকারী কলেজ থেকে এইচএসসি ও ১৯৮৯-৯০ সেশনে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক (সম্মান) ও মাষ্টার্স ডিগ্রী লাভ করেন। শিক্ষা জীবন শেষ করে তিনি ২০০০ সালে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন।
সদ্য যোগদানকারী ওসি মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলায় সর্বস্তরে সর্বোচ্চ পুলিশি সেবার মাধ্যমে নিজেকে ও পুলিশ বাহিনীকে জনসাধারণে আস্থার প্রতীক হিসেবে উপস্থাপন করা, সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা নিয়ে এ উপজেলার মাদক, ইভটিজিংসহ নানা অপরাধ প্রবনতা প্রতিরোধসহ আইনশৃঙ্খলার উন্নয়নের মাধ্যমে একটি আদর্শ ও নিরাপদ এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করাই হবে আমার কাজ।’ এজন্য তিনি সাংবাদিকসহ সকল মহলের সহযোগিতা কামনা করেছেন। বৃহস্পতিবার বাসাইল থানা কনফারেন্স রোমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বাসাইলসংবাদ/ ০৩ মার্চ, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




