
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে বাসাইল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে তিনি থানা মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করেন।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সাংবাদিক ও পুলিশের কাজের উদ্দেশ্য একই, মানুষের সেবা করা। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। আমি চাই আপনারা আমার কাজে সহযোগীতা করবেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আই-এর জেলা প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, বাসাইল প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, কার্যনির্বাহী সদস্য রাশেদা সুলতানা রুবি প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- বাসাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ রানা, প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক শাহানাজ খানম রেখা, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক এনায়েত করিম বিজয়, সাংবাদিক অর্ণব আল আমিন, মিলন ইসলাম, আরিফুল ইসলাম, শরীফুজ্জামান, কামাল খান, ছানোয়ার হোসেন, তোফাজ্জল হোসেন, রাশেদ মিয়া প্রমুখ।
সভায় সাংবাদিকরা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও জোরদার করার দাবি জানান।
বাসাইলসংবাদ/ ০৩ মার্চ, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




