
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ৫ম শ্রেণীর এক ছাত্রকে বলাৎকারের ঘটনায় পুলিশ অভিযুক্ত টিটু মিয়াকে (৪০) গ্রেফতার করেছে। শুক্রবার সকালে পুলিশ টিটু মিয়াকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার দুপুরে উপজেলার দাপনাজোড় এলাকায় ৫ম শ্রেণীর এক ছাত্রকে বলাৎকারের পর বখাটে টিটু মিয়া আত্মগোপনে চলে যায় । পরে গত বুধবার ওই স্কুল ছাত্রের বাবা বাদী হয়ে বাসাইল থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত টিটু মিয়াকে গ্রেফতার করে।
এ বিষয়ে বাসাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন বলেন, গ্রেফতারের পর টিটুকে আদালতে প্রেরণ করা হয়। এ সময় টিটু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন বলেও তিনি জানান। ….বাসাইলসংবাদ/একেবি




