
নিজস্ব প্রতিবেদক : দৈনিক সংগ্রাম পত্রিকার টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামের বাবা আব্দুল হামিদ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চনপুরের ছনকাপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি বার্ধক্যজনিত কারনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সাত ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার সকালে নামাজে জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে সাংবাদিক, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেন।
বাসাইলসংবাদ/ ২০ জুন, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




