
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে সাংবাদিকদের সাথে নবাগত নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও পাপিয়া আক্তার বাল্যবিয়ে ও মাদকমুক্ত, শিক্ষার সার্বিক মান্নোয়নসহ ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসাবে বাসাইল উপজেলাকে ডিজিটাল উপজেলা হিসাবে গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি তার প্রশাসনিক কাজে ও বাসাইলের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সার্বিক সহযোতিারও আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আই-এর টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সভাপতি এম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সাবেক সভাপতি আবুল কাশেম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক এমকে ভূইয়া সোহেল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ রানা, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক এনায়েত করিম বিজয়, সাংবাদিক রাশেদা সুলতানা রুবি, শাহানাজ খানম রেখা, আব্দুল লতিফ, মো. মিলন ইসলাম, দিপু ইসলাম, কামাল খান, শরিফ মাহমুদ, ছানোয়ার হোসেন, সাইফুল ইসলাম।
বাসাইলসংবাদ, ২১ ডিসেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




