
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষে জেলা তথ্য অফিসের উদ্যোগে টাঙ্গাইলের বাসাইলে আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্নার সভাপতিতে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা সুলতানা রুবি, বাসাইল পৌর মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান, বাসাইল জোবেদা রুবেয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন অর রশিদ প্রমুখ।
বাসাইলসংবাদ/একে




