
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া গ্রামে ‘মানুষ মানুষের জন্য স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন’-এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার কলিয়া পূর্ব পাড়া দাওয়াতুল কুরআন মাদরাসা মাঠ থেকে অর্ধশত গরীব ও দুস্থ শীতার্ত পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে কলিয়া পূর্ব পাড়া দাওয়াতুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুস সামাদ, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয়, মানুষ মানুষের জন্য স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সদস্য সোহেল, হামিদুল, রনি, আমির হামজা, আল-আমিন, সৌরভ, লতিফ, রাশেদুলসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মানুষ মানুষের জন্য স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনটি ২০২৪ সালে গঠন করা হয়। এটি প্রতিষ্ঠার পর থেকে অসহায়, গরীব ও দুস্থ মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে।
বাসাইলসংবাদ, ১৪ ডিসেম্বর, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






