
বাসাইল সংবাদ: রোববার, ১৬ অক্টোবর, ২০১৬:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে মুজিব হাবীব ইসলামীয়া দাখিল মাদরাসা এমপিও ভূক্তির দাবীতে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ অক্টোবর) দুপুরে মাদরাসার সামনের সড়কে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার সহ-সুপার আব্দুল জলিল মিয়া, সহকারী শিক্ষক মোঃ সহিদুর রহমান ছিদ্দিকী, বাবুল আহাম্মেদ, মোঃ সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, ২০০০ সালে বাসাইল পৌর শহরে প্রতিষ্ঠিত হয় মাদরাসাটি। ২০০৬ সাল থেকে এ মাদরাসায় দাখিল ও আলিম পরীক্ষার কেন্দ্র আসে। ফলাফলের দিক দিয়েও সুনাম রয়েছে এ মাদরাসার। শিক্ষক-শিক্ষিকারা ১৬ বছর যাবৎ বিনা বেতনে শিক্ষকতা করে আসছেন। সংসারের তাগিতে কেউ কেউ শিক্ষকতা ছেড়ে দিয়ে অন্য পেশায় যোগ দিয়েছে। শিক্ষক-শিক্ষিকারা সরকারের কাছে মাদরাসাটি অনতিবিলম্বে এমপিও ভূক্তির দাবী জানান।
বাসাইল সংবাদ/একে




