
নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে অভিযানে নেমেছে টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস। সোমবার (২০ জুন) হাবলা ইউনিয়নে অবৈধ চায়না জাল বিরোধী তিনটি অভিযান পরিচালনা করা হয়

উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে-এর নেতৃত্বে হাবলা ইউনিয়নের জীবনেশ্বরে ৩টি অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকার চায়না জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে জানান, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। চলতি বর্ষাকালে দেশীয় মাছের প্রজনন মৌসুম। এই মৌসুমে অবৈধ চায়না জাল ব্যবহার করে ছোট মাছ ও মা ডিম ওয়ালা মাছ ধ্বংস করছে। ছোট মাছ রক্ষাতে ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বাসাইলসংবাদ/ ২১ জুন, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




