
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে টানা তৃতীয় বারের মতো তিন বছর মেয়াদে উপজেলা বিআরডিবি (ইউসিসিএ লি.)-এর সভাপতি হিসেবে নূর নবী আবু হায়াত খান নবু নির্বাচিত হয়েছেন। তার সঙ্গে সহ-সভাপতি হিসেবে আলী আজম মিয়া নির্বাচিত হয়েছেন। সোমবার (১৩ জুন) উপজেলা ইউসিসিএ লি. মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। সভাপতি পদে তিনজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করে। মোট ১৫২ ভোটের মধ্যে নূর নবী আবু হায়াত খান নবু (মাছ প্রতীকে) ১০০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। সাইফুল ইসলাম শিপন শিকদার (আনারস প্রতীকে) ৪৫ ভোট ও তোফাজ্জল হোসেন খান (ছাতা প্রতীকে) ০ ভোট পান। সহ সভাপতি পদে আলী আজম মিয়া ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
ভোটারের মধ্যে পাঁচ জন ভোটার অনুপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ/ ১৪ জুন, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




