
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার সোনালিয়ায় ফিউচার ড্রিমস্ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অসহায়দের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ জুন) উপজেলার সোনালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে চলতি বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও অসহায়দের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়।


ফিউচার ড্রিমস্ ফাউন্ডেশনের উপদেষ্টা ও হাবলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান নাদু’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান এম শহীদুল ইসলাম, ফিউচার ড্রিমস্ ফাউন্ডেশনের উপদেষ্টা আক্তার হোসেন বাবু, আব্দুল ছাত্তার মিয়া, পলাশ বিশ্বাস তালুকদার, সামছুল হক পানছু, মো. নরুল ইসলাম, শামছুল আলম কাঠু, আব্দুর রহমান, মো. শাজাহান মিয়া, রাশেদুল ইসলাম রাশেদ, শফিকুল ইসলাম স্বপন, ফিউচার ড্রিমস্ ফাউন্ডেশনের সভাপতি মো. লাভলু মিয়া, সাধারণ সম্পাদক মেহেদি হাসান ফারুক, সহ-সম্পাদক কামরুজ্জামান আকাশ, সাংগঠনিক সম্পাদক মো. বিশা মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাহাদত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল তালুকদার, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম আপেল, দপ্তর সম্পাদক মো. ইউসুফ আলী, প্রচার সম্পাদক সাগর আহমেদ, আইন ও বিচার বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক রাসেল মিয়া, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক এস.এম কাওছার, স্বাস্থ্য ও সেবা বিষয়ক সম্পাদক মো. রুবেল মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. শিপন মিয়া, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সজীব মিয়া প্রমুখ। অনুষ্ঠানে ১৫জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সোনালিয়া গ্রামের ৩০জন অসহায় পরিবারকে ঈদসামগ্রী বিতরণ করা হয়।
বাসাইলসংবাদ, ০৯ জুন, ২০২৪ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






