
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা ঠিকানার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) উপজেলার সুন্যা মাঝিপাড়া এলাকায় দ্বিতীয় দফায় শতাধিক পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এরআগে প্রথম দফায় গত ৯ ডিসেম্বর বিকেলে উপজেলার কুমারজানী গ্রামে শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। ঠিকানার প্রধান নির্বাহী মাসুদুজ্জামান রোমেল উপস্থিত থেকে এসব কম্বল বিতরণ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠিকানারকর্মী মলি¬কা পারভীন, শফিক সরকার, আলী খান, রাশেদা আক্তার, অ্যাডভোকেট মোহাম্মদ নামজুল হোসাইন, বাদশা মিয়া, রবিন মিয়া প্রমুখ। ঠিকানা তার প্রতিষ্ঠাকাল থেকেই অসহায় ও দরিদ্র ব্যক্তিদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে।




