
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে করোনাভাইরাস নিয়ন্ত্রণে জনসাধারণের মাঝে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব নিশ্চিত ও মাস্ক ব্যবহারের উদ্বুদ্ধকরণ কার্যক্রম শুরু করেছে থানা পুলিশ ।

সোমবার (২২ মার্চ) বাসাইল থানার ওসি হারুনুর রশিদের নেতৃত্বে মাস্ক বিতরণ করা হয়। এসময় এ কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল মতিন । জনসাধারণদের সচেতন করতে বিভিন্নস্থানে মাইকিংও করা হচ্ছে।

এসময় আব্দুল মতিন বলেন, ‘করোনাভাইরাসের টিকা গ্রহণের পর অনেকেই স্বাস্থ্যবিধি না মেনে ও মাস্ক ব্যবহার না করেই চলাচল করায় কয়েকদিন যাবত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আইজিপির নির্দেশে সাধারণ মানুষদের সচেতন করা হচ্ছে। সারাদেশের ন্যায় বাসাইল পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মানুষকে উদ্বুদ্ধ করছি। হাট, বাজার, বাসস্ট্যান্ড, মসজিদসহ প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে জনসাধারণদের সচেতন করা হচ্ছ। বিগত দিনেও করোনাভাইরাস নিয়ন্ত্রণে পুলিশ নিরলস পরিশ্রম করছে। ভবিষ্যতেও করোনা নিয়ন্ত্রণে কাজ করে যাবে।’
বাসাইলসংবাদ/ ২২ মার্চ , ২০২১ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




