
বাসাইলসংবাদ: শুক্রবার, ২০ জুলাই, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে একযোগে বৃহস্পতিবার ( ১৯ জুলাই) এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে টাঙ্গাইলের বাসাইলে ৭৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৫জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। উপজেলার ৩টি কলেজ থেকে এইচএসসিতে ৬৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৩৯ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। উত্তীর্ণ হয়েছে ৫১২জন শিক্ষার্থী। ভোকেশনালে ২১জন শিক্ষার্থী অংশ নিয়ে ১৯জনই অকৃতকার্য হয়েছে। ২জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এইচএসসিতে মোট পাশের হার-৭৮.৬৪।
উপজেলার ৪টি মাদরাসা থেকে সমমানের (আলীম) পরীক্ষায় ৮৬জন শিক্ষার্থী অংশ নিয়ে ৭৯জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৭জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। মোট পাশের হার-৯১.৮৬।
এ বছর কোনও শিক্ষার্থী জিপিএ-৫ এর মুখ দেখেনি।
উল্লেখ্য, এইচএসসিতে বাসাইল এমদাদ হামিদা ডিগ্রী কলেজ থেকে ৩৭৫ জন শিক্ষার্থীর মধ্যে ২৭৪জন উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য হয়েছে ১০১জন শিক্ষার্থী। পাশের হার- ৭৩.০৭।
বাসাইল জোবেদা রুবেয়া মহিলা কলেজ থেকে ১৬০জনের মধ্যে ১৩২জন উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য হয়েছে ২৮জন শিক্ষার্থী। পাশের হার- ৮২.৫।
শহীদ রওশন আলী খান মহাবিদ্যালয় থেকে ১১৬জনের মধ্যে ১০৬ উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য হয়েছে ১০জন শিক্ষার্থী। পাশের হার-৯১.৩৮।
সমমান (আলিম) পরীক্ষায় হাবলা টেঙগুরিয়াপাড়া ফাজিল মাদরাসা থেকে ২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ উত্তীর্ণ হয়েছে।
ফুলকি ঝনঝনিয়া সিনিয়র মাদরাসা থেকে ২৩ জনের মধ্যে ২২জন উত্তীর্ণ হয়েছে। এ মাদরাসা থেকে ১জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। পাশের হার-৯৫.৬৫।
কাঞ্চনপুর এলাহিয়া সিনিয়র মাদরাসা থেকে ২০ জনের মধ্যে ১৮জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ২জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। পাশের হার- ৯০ %।
সুন্যা সম্মিলিত আলীম মাদরাসা থেকে ১৫জনের মধ্যে ১১জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৪জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। পাশের হার-৭৩.৩৩।
বাসাইলসংবাদ/একে




