
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে রাহিম ভূইয়া (২৮) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্না পটলপাড়া এলাকায় তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৯৮ পিস ইয়াবা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। রাহিম ভূইয়া ওই গ্রামের মৃত কদর ভূইয়ার ছেলে। সে পেশায় ভ্যানচালক।

বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে টাঙ্গাইল র্যাব-১২ কোম্পানী কমান্ডার-৩এর মো. রওশন আলী এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে রাহিমকে ৯৮পিস ইয়াবাসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে বাসাইল উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে সে এই উপজেলাসহ আশপাশের এলাকায় মাদকসেবী ও খুচরা মাদক ব্যবসায়ীদের ইয়াবা সরবরাহ করতো।’
…বাসাইলসংবাদ/ ২০ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




