
নিজস্ব প্রতিবেদক : বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যায় অসংখ্য মানুষ ঘর-বাড়ি হারা হয়ে পানিবন্দি ও অসহায় জীবনযাপন করছে। সারাদেশে এসব মানুষদের মাঝে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও চিকিৎসা সহায়তাসহ মৌলিক সেবা প্রদান করে যাচ্ছে। তারই অংশ হিসেবে বুধবার (১৯ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল জলিলের নেতৃত্বে একটি টিম টাঙ্গাইল জেলার বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গোবিন্দ উচ্চ বিদ্যালয়সহ জেলার কয়েকটি স্থানে বন্যা কবলিত পানিবন্দি মানুষের মাঝে ত্রাণসামগ্রী, নগদ অর্থ ও চিকিৎসা উপকরণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ টিমে আরও উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ আল-আমিন, অফিস ও যোগাযোগ সম্পাদক গাজী মুহাম্মাদ ওসমান গনী, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম হুসাইন, টাঙ্গাইল জেলা সভাপতি এস এম কামরুল ইসলাম, সহ-সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক মুহাম্মাদ সাদিকুল ইসলাম। এছাড়া বাসাইল উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
…বাসাইলসংবাদ/ ২০ আগস্ট, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




