
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার (৬জুলাই) বাসাইল পূর্বপাড়া আশ্রয়ণ প্রকল্পের ৩৮ টি পরিবারের মাঝে এ উপহার প্রদান করা হয়।উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন উপস্থিত থেকে তাদের মাঝে এসব উপহার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুন্নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন প্রমুখ।
বাসাইলসংবাদ/ ০৭ জুলাই, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




