
বাসাইল সংবাদ : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭:

এনায়েত করিম বিজয়, মাসুদ রানা :
টাঙ্গাইলের বাসাইল উপজেলার চাপড়াবিলে (বাসুলিয়া) গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে হাজারো দর্শনার্থীদের ঢল নামে। রঙে-বেরঙয়ের বাহারি নৌকা, বাদ্যযন্ত্র, নাচ-গান আর মাঝি-মাল্লাদের শোর-চিৎকার সব মিলিয়ে চাপড়া বিলটিতে বইছিল উৎসবের আমেজ। বাংলার গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে প্রয়াত সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে হাইকন ইলেকট্রনিক্স লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর আল ফেলুয়ার আলী খানশুর ও আলাউদ্দিন টেক্সটাইল মিলস্ এর ম্যানেজিং ডিরেক্টর দিলীপ কুমার সাহা’র পৃষ্ঠপোষকতায় শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

বাসাইল-সখীপুরের এমপি অনুপম শাহজাহান জয়ের তত্ত্বাবধায়নে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. কামরুল হাসান খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত শিকদার, বাসাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাফিসা আক্তার, ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি একে আজাদ খানশুর।

৬টি গ্রুপে ছোট বড় মিলে প্রায় ৫০টিও বেশি নৌকা অংশগ্রহণ করেন বিভিন্ন জেলা-উপজেলা থেকে।

প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




