
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সরকারি শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষক আল আমিন চৌধুরীর মা আয়েশা চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৫ জুলাই) ভোর রাতে তিনি টাঙ্গাইল শহরের বাসায় বার্ধক্যজনিত কারনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মৃত আয়েশা চৌধুরীর ছেলে আল আমিন চৌধুরী এতথ্যটি নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি জেলার বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের বাদিয়াজান গ্রামের বাসিন্দা।
বাদ জোহর তার নিজ গ্রাম বাদিয়াজান মাদরাসা মাঠে নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বাসাইলসংবাদ/ ০৫ জুলাই, ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




