
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ০৯ অক্টোবর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে দিনব্যাপী মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সসম্পাদক ও বাসাইল-সখীপুর আসনে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।
মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে জেলা শহর থেকে শোডাউনটি শুরু হয়ে টাঙ্গাইল-০৮ (সখীপুর-বাসাইল) আসনের বিভিন্ন এলাকা ঘুরেন। পরে শোডাউন শেষে বিকেলে সখীপুরের নলুয়া হাইস্কুল মাঠে বর্তমান সরকারের উন্নয়ন, সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত সভায় সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ও বাসাইল-সখীপুর আসনে মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম, সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ প্রমুখ।
বাসাইলসংবাদ/একে




