
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ৬জুন, ২০১৯:

নিউজ ডেস্ক : প্রেম কারও কাছে সুখের চাবি। কারও জন্য ‘তাসের ঘর’; এই আছে এই নেই। মনোবিজ্ঞানীরা বলে থাকেন, আপনার সম্পর্ক কেমন হবে সেটি আপনার আচরণ দ্বারা নিয়ন্ত্রিত।
কী কী কারণে সম্পর্ক ভেঙে যায়, সেটি যদি আপনার জানা থাকে, তবে সুফল পেতে পারেন। এমনই কিছু কারণের কথা লিখেছে ভারতীয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া।
থেকে–থেকে নির্দেশনা দেওয়া: পৃথিবীর কোনো মানুষ সারা জীবন আপনার দ্বারা নিয়ন্ত্রিত হতে চান না। আপনার শাসন প্রেমের শুরুতে সঙ্গীর ভালো লাগলেও ধীরে ধীরে সেটি যন্ত্রণায় পরিণত হয়। তাই কখনোই সঙ্গীকে নির্দেশনা দিয়ে কোনো কাজ করতে বাধ্য করবেন না।
যোগাযোগ: চোখের আড়াল তো মনের আড়াল। এই কথাটির গুরুত্ব আপনাকে বুঝতে হবে। বুঝতে হবে প্রকৃতির ভাষা। প্রকৃতি কখনো ফাঁকা জায়গা পছন্দ করে না। যেকোনো সম্পর্কের ক্ষেত্রেও এটি সত্য। তাই মাঝে মাঝে দূরে কোথাও গেলে নিয়মিত যোগাযোগ রাখবেন। কথায় কথায় হুটহাট যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবেন না।
অতিরিক্ত সমালোচনা: সমালোচনার ভাষা নিয়ে পৃথিবীতে সব সময় গবেষণা হয়। আপনি কীভাবে অন্যের দোষ ধরছেন, তার উপর আপনার ব্যক্তিত্ব নির্ভর করে। কারণে-অকারণে সঙ্গীর সমালোচনা করলে, তাকে সম্মান না দিলে সম্পর্ক টিকবে না।
প্রতারণা: সম্পর্ক ভাঙার অন্যতম কারণ এটি। বিশেষ করে পুরুষেরা একটু সুযোগ পেলেই পরনারীতে আসক্ত হতে চায়। প্রথমে মনে হয়, নিজের প্রেমিকা কিংবা স্ত্রী কোনোভাবেই এটি টের পাবে না। কিন্তু একদিন ঠিকই তিনি জেনে যান। এটাও প্রকৃতির বৈশিষ্ট্য। ঘটে যাওয়া যেকোনো ‘সত্য ঘটনা’ আপনা-আপনি তার প্রকৃত উৎসের কাছে চলে আসে!
বাসাইলসংবাদ/একেবি




