
নিজস্ব প্রতিবেদক, নাগরপুর : সারা দেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিজয় ফুল তৈরি, গল্প, রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয় ,স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ এবং দলগত দেশাত্ববোধক ও জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষর্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়।
নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের চেতনার উপলব্ধি এবং সংগ্রামী ইতিহাস জানাবার জন্য সরকার প্রতি বছর এ প্রতিযোগিতার আয়োজন করছে। প্রতিযোগিতার বিভিন্ন দিক পর্যবেক্ষন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।
পরে তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ইমরান হোসেন শাকিল, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম, ইন্সট্রাক্টর মো. হারুন অর রশিদ, সহকারি শিক্ষা কর্মকর্তা জি এম ফুয়াদ মিয়া, সাবেক অধ্যাপক রামেন্দ্র সুন্দর বোস প্রমূখ।




