
বাসাইলসংবাদ: শনিবার, ০৪ আগস্ট, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার নলুয়াতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ করেছে।
শনিবার (০৪ আগস্ট) ঘণ্টাব্যাপী তারা বাসাইল-সখীপুর সড়কের নলুয়া বাসস্ট্যান্ড চত্বরে সড়ক অবরোধ করে এ কর্মসূচী পালন করে।

শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক চাই’ ‘উই ওয়ান্ট জাষ্টিস’ বলে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এসময় শিক্ষার্থীরা গাড়ি থামিয়ে চালকদের বৈধ কাগজপত্র আছে কিনা দেখছে। তবে যানবাহন ভাংচুরের কোন খবর পাওয়া যায়নি।

প্রায় এক ঘণ্টা কর্মসূচী শেষে তারা সখীপুর জিরো পয়েন্টে গিয়েও এ কর্মসূচী পালন করে।
বাসাইলসংবাদ/একে




