
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। শুক্রবার (১৪ জুলাই) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার জামতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সিংগাটা গ্রামের মাসুদ রানার স্ত্রী খাদিজা আক্তার (৩৭), একই উপজেলার ছত্রপুর গ্রামের মোতালেবের মেয়ে জুলেখা আক্তার (৩৩), গংগাবর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে অটোরিকশা চালক কাউছার (২৬)।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম জসিম উদ্দিন জানান, রাতে ধনবাড়ী সদর থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে জামতলি এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এসময় আহত অবস্থায় আটজনকে হাসপাতালে নেওয়ার পথে সেখান থেকে তিনজনের মৃত্যু হয়। এবং অটোরিকশার অপর পাঁচ যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।
বাসাইলসংবাদ, ১৪ জুলাই, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




