
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে শারিরিকভাবে অসুস্থ কানাই কর্মকার নামের এক বৃদ্ধকে ঠিকানা’র উদ্যোগে হুইল চেয়ার দেওয়া হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার মিরিকপুর গ্রামে গিয়ে ওই বৃদ্ধের পরিবারকে হুইল চেয়ারটি বুঝিয়ে দেয় ঠিকানা কর্তৃপক্ষ।

কানাই কর্মকার প্রায় তিন বছর ধরে শারিরিকভাবে অসুস্থ হয়ে ঘরবন্দি ছিলেন। এমন বিষয়টি জানতে পেরে ঠিকানা’র এক সদস্য বৃদ্ধের পরিবারটির সঙ্গে যোগাযোগ করেন। সেসময় বৃদ্ধের চলাফেরার জন্য একটি হুইল চেয়ার প্রদানের আশ্বাস দেওয়া হয়। পরে শুক্রবার ঠিকানা কর্তৃপক্ষ বৃদ্ধের বাড়িতে গিয়ে তার পরিবারের কাছে হুইল চেয়ারটি বুঝিয়ে দেয়। এসময় ঠিকানা’র প্রধান নির্বাহী মাছুদুজ্জামান রোমেল, ডাক্তার আমিনুল ইসলাম সবুজ, অ্যাডভোকেট নাজমুল হোসাইন, ঠিকানা’র সদস্য রাশেদা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ, ১৪ জুলাই, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




