
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে নিরাপদ অভিবাসন ও রেমিটেন্স ব্যবস্থাপনা বিষয়ক কমিউনিটি পর্যায় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ব্র্যাকের প্রত্যাশা প্রকল্প এই সংলাপের আয়োজন করে। ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় টাঙ্গাইল পৌরসভার সভা কক্ষে এ সংলাপের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শহিদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক কার্তিক চন্দ্র দেবনাথ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সাঈদ সরকার, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. কামরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের প্রত্যাশা প্রকল্পের সার্ভিস সেন্টার ম্যানেজার মো. শামসুজ্জামান। এ সময় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
…বাসাইলসংবাদ/১৯ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




