
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) টাঙ্গাইল প্রেসক্লাব অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. আতাউল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান, শাকিলুজ্জামান, কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম, আবু হানিফ, আজহারউদ্দীন পাঠান, যুগ্ম সদস্য সচিব সাইফুল্লাহ হায়দার, সদস্য মাহফুজুর রহমান শাওন, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, সহ-সভাপতি মাসুদুর রহমান রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল মুন, ছাত্র অধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি কাওছার আহমেদ, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক শাকিল মিয়া প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি শাকিল আহমেদ, অর্থ সম্পাদক প্রিয়ম আহমেদ, ছাত্রী বিষয়ক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া, সমাজ সেবা সম্পাদক সজল মিয়া প্রমুখ। এছাড়াও গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় এবং জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
বাসাইলসংবাদ, ১৫ অক্টোবর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




