
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের বিনোদনমুলক সংগঠন (ডাইন্যামিক এসএএও এসোসিয়েশন) এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আনন্দ ভ্রমণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

এ উপলক্ষে শনিবার (১৫ অক্টোবর) ডাইন্যামিক এসএএও এসোসিয়েশন ঘাটাইল উপজেলা শাখার আয়োজনে মধুপুর জাতীয় উদ্যোন দোখলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডাইন্যামিক এসএএও এসোসিয়েশন উপজেলার শাখার সভাপতি মোহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহুল আমীনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলোক হেলথ কেয়ার এন্ড ফাউন্ডেশন হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্রোমা কৃষিবিদ ইন্সটিটিউশন টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি বীরমুক্তিযুদ্ধা আলহাজ্ব মুজাফফর আলী খান, বীরমুক্তিযুদ্ধা রিয়াজুল হক খান কিরণ, একতা পেস্টি সাইড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুন তালুকদার, আলোক হেলথ কেয়ার এন্ড ফাউন্ডেশন হাসপাতালে প্রশাসনিক কর্মকর্তা ডা. সোহেল রানা প্রমুখ। ডাইন্যামিক এস এএও এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দের উপস্থিতিতে কেক কাটা ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রেফেলে ড্র, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বাসাইলসংবাদ, ১৫ অক্টোবর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




