
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এতথ্যটি জানিয়েছেন। আক্রান্ত ওই ব্যক্তি সখীপুর উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় কাঁচামালের ব্যবসা করতেন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, ‘মঙ্গলবার জেলার বিভিন্ন উপজেলা থেকে ৭৭ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। পরে রাতে সেখান থেকে সখীপুরের একজনের নমুনায় পজেটিভ থাকার কথা জানানো হয়।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সোবহান বলেন, ‘আক্রান্ত ওই ব্যক্তি রাজধানীতে কাঁচামালের ব্যবসা করতেন। তিনি গত ১৯ দিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে চলে আসেন। ৯দিন অতিবাহিত হওয়ার পর তার জ্বর দেখা দেয়। তারপর জ্বর আবার ভালো হয়ে যায়। পরে স্থানীয়দের পরামর্শক্রমে তিনি নিজে থেকেই সোমবার নমুনা পরীক্ষা করাতে আসেন। পরে তার নমুনা ঢাকায় পাঠানো হলে মঙ্গলবার নমুনায় পজেটিভ আসার বিষয়টি জানতে পারি। ওই ব্যক্তি সুস্থ আছেন। ঘটনাস্থলে গিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
এই নিয়ে জেলায় মোট ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারী হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
…বাসাইলসংবাদ/ ২২ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




