
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ১২০ জন। একদিনে নতুন করে আরও করোনা শনাক্ত হয়েছেন ৩৯০ জন। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৬টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া গেছে। এখন পর্যন্ত করোনায় মোট শনাক্ত হলেন তিন হাজার ৭৭২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন পাঁচ জন, এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ৯২ জন।

আজ বুধবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।
এর আগে গতকাল মঙ্গলবার করোনা শনাক্ত হয় ৪৩৪ জনের এবং মারা যায় ৯ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফেরেন দুজন।
উল্লেখ, দেশে নভেল করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
…বাসাইলসংবাদ/ ২২ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




