
নিজস্ব প্রতিবেদক ॥ ‘অভিগম্য আগামীর পথে’-স্লোগানে টাঙ্গাইলে আন্তর্জাতিক এবং জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকা থেকে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা আধিদপ্তরের উদ্যোগে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি শিশু পরিবার বালিকা প্রাঙ্গণে গিয়ে মিলিত হয়।

পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আহাদুজ্জামান মিঞা, সিভিল সার্জন ডা: শরিফ হোসেন খান, জেলা সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি আনিছুর রহমান প্রমুখ।
সভা শেষে দরিদ্র ও বিভিন্ন রোগে আক্রান্ত ৪৫ জনকে ৫০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়। এ সময় প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




