
নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় শাজাহান আকন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে দুই শতাধিক পিপিই বিতরণ করা হয়েছে। শাজাহান আকন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. শামীম মিয়া শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার অজ্ঞন কুমার সরকারের মাধ্যমে এসব পিপিই বিতরণ করেন।

উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, পৌর প্রশাসন, সাংবাদিক, সেচ্ছাসেবক , বিদ্যুৎ বিভাগে কর্মরতদের এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সদস্যদের মাঝে এসব পিপিই বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র শহিদুজ্জামান খান, শাজাহান আকন্দ ফাইন্ডেশনের ভাইচ চেয়ারম্যান ফারুকুল ইসলাম, সদস্য সচিব আলমঙ্গীর হোসেন, সদস্য আসাদুজ্জামান মিয়া শাহিন, সানোয়ার হোসেন শরীফ, সোহেল আরমানসহ সাংবাদিক, সেচ্ছাসেবক ও প্রশাসনের বিভিন্ন শ্রেনীর নেতৃবৃন্দ।
শাজাহান আকন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম মিয়া বলেন, করোনাভাইরাস মোকাবেলায় করোনা যুদ্ধাদের সুরক্ষা দিতে আমাদের এক সঙ্গে কাজ করতে হবে। করোনা যুদ্ধাদের সাথে সামিল হতেই শাজাহান আকন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তিনি দুর্যোগকালীন সময়ে সকল বিত্তবানদের এই মহামারি করোনাভাইরাসের প্রতিরোধ যুদ্ধে সামিল হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানান তিনি।
…বাসাইলসংবাদ/ ২৪ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




