
ক্রীড়া ডেস্ক : বিকিনি পরে এর আগেও সমালোচিত হয়েছেন মডেল-অভিনেত্রী জান্নাতুল নাঈম এভ্রিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তার খোলামেলা পোশাকের অনেক ছবিই ভাইরাল হয়েছে। তবে এবার ইনস্টাগ্রামে বিকিনি পরা নাচের একটি ভিডিও প্রকাশ করে আবারও আলোচনায় আসলেন এই সুন্দরী।

ভিডিওতে দেখা যায়, বিকিনি পরে একটি ইংরেজি গানের সঙ্গে নাচেন তিনি। শনিবার দেওয়া এই ভিডিওটি আজ রোববার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দেখা হয়েছে ২৩ হাজারেরও অধিক। আর কমেন্টের ঘরের পড়েছে নানা মন্তব্য।
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগী হিসেবে আলোচনায় আসেন জান্নাতুল নাঈম এভ্রিল। ২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর সেরার মুকুট মাথায় নিয়েও সরে আসতে হয় তাকে। প্রতিযোগিতায় সেরা না হলেও শোবিজ পাড়ায় নিজের অবস্থান গড়ে তোলেন এভ্রিল। প্রথম অভিনয় করেন ‘এমনও তো প্রেম হয়’ নাটকে। জুনায়েদের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন সজল। এরপর একে একে বেশ কিছু নাটক ও টেলিছবিতে অভিনয় করেন এভ্রিল।
…বাসাইলসংবাদ/২৯ডিসেম্বর/একেবি




