
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২টি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৯ডিসেম্বর) দুপুরে উপজেলার এলেঙ্গা পৌরসভার বাঁশি এলাকায় লৌহজং নদীতে অভিযান চালিয়ে ড্রেজারগুলো ধ্বংস করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিলো একটি চক্র। পরে অভিযান চালিয়ে ১২টি ড্রেজার পুড়িয়ে ধ্বংস করা হয়।’ এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
…বাসাইলসংবাদ/২৯ডিসেম্বর/একেবি




