
নিজস্ব প্রতিবেদক, সখীপুর : বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মচারী ইউনিয়ন সিবিএ-এর টাঙ্গাইল (দক্ষিণ) আঞ্চলিক কমিটির সভাপতি আমিনুল ইসলাম অন্তর ও আঞ্চলিক সম্পাদক মো. রাসেল তালুকদারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার সকালে কৃষি ব্যাংকের সখীপুর শাখার বিভিন্ন কর্মচারীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। সোমবার রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মমিনুল ইসলাম, কার্যকারী সভাপতি মো. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মো. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটিকে অনুমোদন করেন। আমিনুল ইসলাম অন্তর কৃষি ব্যাংক সখীপুর শাখার পরিদর্শক পদে কর্মরত আছেন। সে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ঘাটেশ্বরী এলাকার বীর মুক্তিযোদ্ধা নূরুল হক মাস্টারের ছেলে।

মো. রাসেল তালুকদার সখীপুরের তক্তারচালা শাখার পরিদর্শক হিসেবে কর্মরত আছেন। এ সংবাদে সখীপুরের কৃষি ব্যাংক শাখার প্রত্যেক কর্মচারীরা আনন্দ উল্লাস করেছেন। সভাপতি হওয়ায় কেন্দ্রীয় কমিটিসহ সকল কৃষি ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আমিনুল ইসলাম অন্তুর।
…বাসাইলসংবাদ/১১ ফেব্রুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




