
নিজস্ব প্রতিবেদক, কালিহাতী ॥ আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কালিহাতী উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নীপার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনছার আলী বিকম।
এসময় আরও বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, অফিসার ইনচার্জ (ওািস) হাসান আল-মামুন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুদীপ কুমার দত্ত মানু, সাধারন সম্পাদক গোবিন্দ চন্দ্র সাহা, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আঃ খালেক, দশকিয়া ইউপি চেয়ারম্যান এম এ মালেক ভূইয়া প্রমুখ।
উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস-চেয়ারম্যান রিনা পারভীন, বল্লা ইউপি চেয়ারম্যান চান মাহমুদ পাকির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বাবুল বোস, কালিহাতী পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন এলাকার পূজারীবৃন্দ ।




