
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর এলাহিয়া ফাযিল মাদরাসা থেকে কামিল (স্নাতকোত্তর)-এ উত্তীর্ণ হয়েছে। এ উপলক্ষ্যে মাদরাসাটিতে কামিল (স্নাতকোত্তর) হাদিস ১ম বর্ষের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই ) উপজেলার কাঞ্চনপুর এলাহিয়া ফাযিল মাদরাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথিবৃন্দ হাদিস বিষয়ের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিভিন্ন আলোচনা করেন।

মাদরাসা গভর্নিং বিডির সভাপতি প্রফেসর আব্দুর রহিম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া’র থিওলজিকাল অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. আ.ব.ম সাইফুল ইসলাম সিদ্দিকী। সবক প্রদান ও দোয়া পরিচালনা করেন ধামরাইয়ের শরীফবাগ ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মো. ফায়জুল আমিন সরকার মাদানী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাইয়ের শরীফবাগ ইসলামিয়া কামিল মাদরাসার হেড মুহাদ্দিস শাইখ নজরুল ইসলাম, গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসা’র অধ্যক্ষ শাইখ আবদুল মালেক মাদানী, হাবলা টেংগুরিয়াপাড়া ফাযিল মাদরাসা’র অধ্যক্ষ মাওলানা আবদুল হাই, কাঞ্চনপুর এলাহিয়া কামিল মাদরাসা’র সাবেক উপাধ্যক্ষ মাওলানা মো. ছমির উদ্দিন, নামদারপুর ফাযিল (স্নাতক) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লয়ারস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার মো. এরশাদ আহম্মেদ (নিশান), এফ ভি.পি হেড অব ডিভিশন ইসলামিক ব্যাংকিং ডিভিশন মো. জাকারিয়া মোমেন, মসজিদ আল হেরা ইসলামিক ইনস্টিটিউট আমেরিকা’র ইমাম ও খতিব মো. আবু সাইদ প্রমুখ।
বাসাইলসংবাদ, ৩১ জুলাই, ২০২৫ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন






