
নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রায়াত মির্জা মনছুর মঞ্জুর ছেলে মির্জা রকি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রবিবার (১২ জানুয়ারি) বিকাল ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। তিনি উপজেলার ডুমনীবাড়ী গ্রামের বাসিন্দা।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, মা, এক ভাই ও দুই বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় ডুমনীবাড়ী ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার হঠাৎ করেই মির্জা রকি স্টোকজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রায় তিন বছর আগে তার বাবা কাউলজানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মির্জা মনছুর মঞ্জু মারা যান।
…বাসাইলসংবাদ/১২ জানুয়ারি/একেবি
প্রয়োজনে নিউজটি শেয়ার করুন




