
নিউজ ডেস্ক : দিন যত গড়াচ্ছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্যতত ঘনীভূত হচ্ছে। বলিউড অভিনেতাকে আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে এবার মামলা হয়েছে প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। বিহারের পাটাহি এলাকার এক বাসিন্দা মুজাফফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই মামলা দায়ের করেছেন। আগামী ২৪ জুন এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

এই নিয়ে বিহারের মুজাফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে দ্বিতীয় পিটিশন দায়ের হল। গত সপ্তাহেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সুধীর কুমার ওঝা নামে এক আইনজীবী করণ জোহর, একতা কাপুর, সালমান খান, সঞ্জয়লীলা বনশালি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলাতেও রিয়া চক্রবর্তীর নাম রয়েছে বলে জানা যায়। রিয়ার বিরুদ্ধে সুধীর কুমার ওঝা সুশান্তকে আর্থিক ও মানসিক ভাবে শোষণের অভিযোগ এনেছিলেন। রিয়ার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ (আত্মহত্যায় প্ররোচনা) ও ৪২০ (প্রতারণা) ধারায় মামলা দায়ের হয়।
এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মুম্বাই পুলিশ রিয়া চক্রবর্তীকে প্রায় ১১ ঘণ্টা জেরা করে বলে জানা যায়। জেরায় রিয়া পুলিশকে সুশান্তের সাথে তার ঝগড়ার কথা স্বীকার করেছেন বলেও জানা যায়। আরো একটি সূত্র বলছে সুশান্তের পরিবারও রিয়াকে বিশেষ পছন্দ করছিলেন না। সুশান্তের শেষকৃত্যে যাতে রিয়া না থাকেন, সেকথাও স্পষ্ট করে দিয়েছিলেন তারা।
বাসাইলসংবাদ/২১ জুন, ২০২০ /এমএসএইচ
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




