
বাসাইল সংবাদ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জম্মদিন সিঙ্গাপুরের পালিত হয়েছে। টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের উদ্যোগে ২০ নভেম্বর কেক কাটা, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সিটি স্কয়ারমলের ৪র্থ তলায় আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুলতান মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদের (কেপিকেপি) সভাপতি জহিরুল ইসলাম জহির।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান সোহেল, ভিপি রেজাউল করিম সিদ্দিকী, সহ-সভাপতি আবুল হাসেম, শাহ আলম মিয়া, সাংগঠনিক সম্পাদক রিফাতুল ইসলাম রিপন খান, যুগ্ম সম্পাদক সুজন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক এসএম জাহাঙ্গীর আলমসহ অন্যরা।
এদিকে সিঙ্গাপুর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কেট কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সিঙ্গাপুর বিএনপির সভাপতি আব্দুল কাদেরসহ সকল ইউনিটের সংগ্রামী নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




